প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৭:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২১, ৪:৩১ পি.এম
পাবনায় পুলিশ ও সাংবাদিকদের বিট্রিশ আমেরিকান টোবাকোর পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

রাউজ আলী,পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনায় পুলিশ ও সাংবাদিকদের বিট্রিশ আমেরিকান টোবাকোর পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। রোববার সকালে পাবনা পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এবং পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের হাতে এ সব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন বিট্রিশ আমেরিকান টোবাকোর পরিবেশক ড্যাফোডিলের স্বত্বাধিকারী আব্দুল মান্নান টিপু। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে মাস্ক, হ্যান্ড সেনেটাইজার, হ্যান্ডরাব, হ্যান্ড গ্লাভস । পাবনার পুলিশের উধর্তন কর্মকর্তা ও মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিতি ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.