প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২১, ১২:০৪ পি.এম
বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় ট্রাক্টরে আগুন : নিহত ২, আহত ৭
![]()
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় ট্রাক্টরে আগুন লেগে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। রবিবার (১৩ জুন) রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৯ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- নীলফামারী জেলার ডিমলা থানার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)। বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম (টিসিআর) সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর
উত্তরবঙ্গগামী লেনে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস একটি ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। এ সময় ট্রাক্টরে থাকা দুইজন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ৭জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে পুড়ে যাওয়া দুইজনের মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল রহমান জানান, দুর্ঘটনাকবলিত দুইটি পরিবহন সরানোর
পর সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে সেতুর ওপর গাড়িতে আগুন লাগায় সেতুর দুই পাশের মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজা থেকে কড্ডার মোড় পর্যন্ত মহাসড়কে এক লেনে যানজট ছিলো। তিনি আরো বলেন, রাতে বঙ্গবন্ধু সেতুর ওপর আগুন লাগার ঘটনার পর থেকেই মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। সকালের পর কিছুটা গাড়ির চাপ কমেছে। ঢাকাগামী লেনে পরিবহনের চাপ বেশি রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.