প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২১, ১২:০২ পি.এম
টাঙ্গাইলে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে হেরোইন ও দেশীয় চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব-১২ এর সদস্যরা। শনিবার (১২ জুন) সকালে টাঙ্গাইল শহরের কলেজপাড়া এবং দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রাম থেকে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের মৃত ফটিক খানের ছেলে পাঠান খান (৫৩), টাঙ্গাইল শহরের কলেজপাড়া মুচিপট্টি এলাকার মৃত অন্তু রবি দাসের ছেলে উজ্জল রবি দাস (৩৩), মৃত দুলাল রবি
দাসের স্ত্রী বীনা রবি দাস (৪২) এবং পবিত্র রবি দাসের স্ত্রী ফোলশ্বরী রবি দাস (৩৬)। এসময় তাদের কাছ থেকে ৬০ লিটার দেশীয় চোলাই মদ এবং ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানীর কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট্য থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে হেরোইন এবং দেশীয় চোলাই মদ বিক্রি করে আসছিলো।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.