
আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ-ভালুকায় শিল্প কারখনার দখল ও দূষিত বর্জ্রে বিলুপ্ত প্রায় খীরু নদীসহ কয়েকটি খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম এমপি।১২ই জুন দুপুরে উপজেলার সীমান্তবর্তী হবিরবাড়ী এলাকায় স্বাগত জানান,স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,মহিলা এমপি মনিরা সুলতানা মনি
উপজেলা চেয়ারম্যান আবুল কালাম ও প্রসাশনের কর্মকর্তাবৃন্দ। পরে মন্ত্রী বিলাইজুড়ি খাল,লাউতি নদী, মল্লিকবাড়ীর কয়েকটি খাল ও খীরু নদী পরিদর্শন করেছেন।এ সময় তিনি সাধারন মানুষের সাথে কথা বলেন।এলাকাবাসী মন্ত্রীকে জানান,নদী ও খালগুলো ভরাট ও বেদখল হয়ে যাওয়ায় বজ্রের দুষিত পানি তাদের ফসলের জমিতে ঢুকে পড়ে।এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে।নদী বা খালে পানি ব্যবহারের একে বারে অযোগ্য হয়ে পড়েছে।পশু পাখী পর্যন্ত পানি পান করলে মারা যায়।পড়ে মন্ত্রী বেদখলদারদের হাত থেকে খাল উদ্ধার করা হবে বলে আশ্বাস দেন।নদী ও খালগুলো দ্রুত খনন করে পানি নিস্কাশনের উদ্যোগ নেয়া হবে।এসময় মন্ত্রীর সফর সঙ্গী
ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,মহিলা এমপি মনিরা সুলতানা মনি,পানি সম্পদ মন্ত্রনালয়ের উপ-সচিব কামরুল আহসান তালুকদার,উপজেলা চেয়ারম্যান আবুল কালাম,ভালুকা পৌর মেয়র ডাঃ একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম,নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শেলিনা রশিদ, সহকারী ভূমি কর্মকর্তা মাইনুদ্দিন,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ প্রসাশনের উর্ধতন কর্মকর্তা ও স্থানীয় জন প্রতিনিধি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান