হোম » প্রধান সংবাদ » ঈশ্বরদীতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যুঃ

ঈশ্বরদীতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যুঃ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:ঈশ্বরদীতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে আলিম নামে  এক শিশুর। শনিবার সকালে এই ঘটনা ঘটে। আলিম ঈশ্বরদীর জয়নগর পূর্বপাড়া (আমসারদারী) আইতাল প্রাং এর নাতী ও দিয়াড় সাহাপুর নতুন হাট মোড়ের শরিফুল ইসলামের ৩ বছরের শিশুপুত্র। ঘটনার বিবরণে জানা যায়, আজ ১২ জুন শনিবার সকাল ১১টা ৩০ মিনিটের সময় জয়নগর পুর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে সবার অগচরে একা একা খেলতে যায় আলিম। খেলার একপর্যায়ে

সে পানিতে ডুবে যায়। সবাই খোঁজা খুঁজির এক পর্যায়ে আলিমের নানী আলিমকে পানিতে ভাসতে দেখে। ডোবা থেকে তুলে আনার পর পল্লী চিকিৎসক আরিফুল ইসলাম জানান আলিম মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সলিমপুর ইউনিয়নের  চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা ও ৪নং ওর্য়াডের মেম্বর আসাদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!