
মারুফ বিল্লাহ রুবেল শ্যামনগর প্রতিনিধিঃগৌরিপুর গ্রামের বিধান চন্দ্র মন্ডল (৩৭) এর সৎকার করলেন সিডিওর মুসলিম স্বেচ্ছাসেবকরা। বাংলাদেশে অসাম্প্রদায়িক ভ্রাতৃপ্রেমী দেশ সেটি এই সমাধি কাজের মাধ্যমে দেখালেন যুবরা। সূত্রমতে জানা যায়, শ্যামনগর উপজেলার গৌরিপুর গ্রামের মৃত কালিপদ মন্ডলের পুত্র বিধান চন্দ্র মন্ডল গত ১০ মে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর ১৬ ঘন্টা পেরিয়ে গেলেও তার সৎকার কাজে কেউ এগিয়ে না আসলেও তার সমাধি কাজ সমাপ্তি করেছে শ্যামনগর উপজেলার নিবন্ধিত এবং উপজেলা প্রশাসন থেকে শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে স্বীকৃত সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ।
বাংলাদেশ হিন্দু যুব পরিষদের জেলার সাধারণ সম্পাদক মনো দ্বীপ মন্ডল মৃত ব্যক্তির সৎকার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী এর সাথে কথা বললে তিনি সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান এর সাথে যোগাযোগ করার কথা বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন।একই সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন সিডিওর প্রতিষ্টাতা পরিচালককে অবহিত করলে তারা সমাধি করার জন্য প্রস্তুতি নেন এবং সমাধি করেন। সিডিও ইয়ুথ টিমের পরিচালক গাজী আল ইমরান এর নেতৃত্বে এসময় এই কাজে সরাসরি সহযোগিতা করেন সিডিও ইয়ুথ টিমের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সদর ইউনিটের সভাপতি আনিসুর রহমান মিলন, সদস্য জামাল বাদশা।এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আমিনুর রহমান বকুল। সংগঠনটির এই মানবিক কাজ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছে সংগঠনটি।
বিষয়টি নিয়ে সংগঠনের পরিচালক গাজী আল ইমরান এর সাথে কথা হলে তিনি বলেন, অনেকেই স্বেচ্ছাসেবকদের কাজ দেখলে লোক দেখানো মনে করেন,হ্যাঁ এটাও লোক দেখানোর ছিলো। কারণ এমন ভয়াবহ অবস্থায় আমাদের কার্যক্রম দেখে সকলকে উৎসাহিত করতে আমরা।বিধানের বাড়ির মানুষেরা তাকে ফেলে রেখে গেলেও ফেলেনি সিডিওর সদস্যরা। স্বেচ্ছাসেবকদের এই কাজ দেখেও অনেকেই হিংসা করবেন এটাও জানি।
তবে আজ একটি জিনিস উপলব্ধি হলো মানুষের টাকা থাকলেই মানবিক হতে পারেনা।জানেন আমাদের মতো স্বেচ্ছাসেবকদের এপ্রিসিয়েট করার মতো কেউ নেই। সকাল থেকে নিজের টাকা খরচ করে অন্যের সৎকার করার মধ্যে যে কি পরিমাণ মানষিক প্রশান্তি তা কাউকে বোঝানো যাবেনা।এসময় তিনি সমাধি কাজে অংশগ্রহণ করা সকল স্বেচ্ছাসেবক এবং সংগঠনটির জন্য দোয়া চান।