প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২১, ১:০২ এ.এম
ছাপোশা মানুষ

ছাপোশা মানুষ
-শাহজাহান সিরাজ সবুজ
আমি সবুজ এক ছাপোশা মানুষ,
বারো মাসই পকেট থাকে শূন্য।
বউ- বাচ্চাদের আবদার,
কস্মিনকালেও হয়নি পূরণ।
আমি সবুজ এক মাথামোটা মানুষ,
পত্রপত্রিকা খুললেই দেখি,
হরিলুটের কারখানা।
এইসব দেখে ভাবি সারাবেলা,
আমার পকেট খানা কেনো ফাঁকা।
এইসব আবোল- তাবোল ভাবনায়
ঘুমেরা যায় নির্বাসন।
আমি সবুজ এক অকাল কুস্মাণ্ড,
শেষরাত অব্দি নিস্ফল জেগে থাকি।
গলির কুকুরগুলোও জেগে আছে,
আর অবিরাম ঘেউ-ঘেউ করছে।
আরে বাহ্ সাথে বেশ কিছু
ভিন্নমতালম্বী মৌমাছি জোটেছে বটে।
ল্যাম্পপোস্টের আলোকে ভগবান ভেবে,
সারারাত মাথাঠুকে মরে।
আমি সবুজ এক ছাপোশা মানুষ,
সারাক্ষণ চৌকস ব্যবসায়ী হতে চাই,
কিংবা আঙুল ফুলে কলাগাছ।
এমন আবোল- তাবোল ভাবনায়
কেটে যায় নির্ঘুম রাত।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.