হোম » প্রধান সংবাদ » দামুড়হুদায় মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায়

দামুড়হুদায় মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায়

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি:  চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আদায় করা হয়েছে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা। অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।
তিনি জানান, বৃহস্পতিবার (১০ই জুন) দিনভর দামুড়হুদা উপজেলার দশমী, চিৎলা, গোবিন্দহুদা, মুক্তারপুর গ্রামসহ দামুড়হুদা সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ড্রাইভিং লাইসেন্স না থাকা, মাস্ক ব্যবহার না করা, দোকানে বসে আড্ডা দেওয়া, চায়ের দোকানে বসে কেরামবোর্ড খেলাসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলায় ৯জনকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে মানুষকে বিনা প্রয়োজনে বাজারে অবস্থান করতে ও চায়ের দোকানে বসে আড্ডা দিতে নিরুৎসাহিত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।
এছাড়া চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকারের নির্দেশে ১জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুপুর ১২টা হতে ৩টা পর্যন্ত দামুড়হুদার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্টের অপর একটি অভিযান পরিচালনা করেন। দামুড়হুদা মডেল থানার পুলিশ, স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। কোভিড-১৯ প্রতিরোধকল্পে ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!