
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে স্ত্রীর উপর অভিমান করে,স্বামীর আত্মহত্যা খবর পাওয়া গেছে।জানা যায়, শিবগঞ্জ পৌরসভার এলাকার ২নং ওয়ার্ডের অর্জুনপুর গ্রামের ওহাব আলীর ছেলে কৃষক জার্জেল (২৭) নামে এক ব্যক্তি ০৯- জুন (বুধবার) সকালে তার স্ত্রী মিনারা খাতুন এর উপর অভিমান করে গ্যাস টাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে বগুড়া শজিমেকে নেওয়ার পথে দূপূর ১২টার দিকে সে মারা যায়। এ ব্যাপারে ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ কৃষক জার্জেল এর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান