
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় হওয়ায় নওগাঁ বিশেষ লকডাউন কিছু কিছু শর্ত শিথিল করে চলমান বিশেষ লকডাউনের মেয়াদ আরও সাত দিন বৃদ্ধি করা হয়েছে। চলমান এই লকডাউন আগামী ১৬ জুন পর্যন্ত বলবৎ থাকবে। তবে ৭দিনের জন্য বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। গত ০৮/০৬/২১ তারিখের অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ বুধবার স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এই সিদ্ধান্ত প্রদান করেন
জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। আগামী ১৬ জুন তারিখ মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করেন। নওগাঁ পৌরসভা ও নিয়ামতুপর উপজেলায় চলমান কঠোর বিধিনিষেধের আওতায় শর্ত শিথিল করে এখন জেলা সদর থেকে অর্ধেক যাত্রী নিয়ে এবং মাস্ক পরিধান সহ স্বাস্থ্য বিধি মেনে গণ পরিবহন যেমন বাস, মাইক্রো, অটো, সিএনজি, মোটর সাইকেল চলাচল করতে পারবে। জেলার নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলার সাথে সকল পরিবহণ বন্ধ থাকবে। aহোটেল রেস্তোঁরাগুলো শুধুমাত্র
পার্সেল আকারে বা অনলাইনে অর্ডার গ্রহণপূর্বক বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে পারবে। আগের মতই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও আর্ন্তাজাতিক সীমান্ত সংলগ্ন জেলার সকল হাট বাজার সমূহ বন্ধ থাকবে। জেলার সকল পর্যটন স্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র সমূহ বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক, রাজনৈতিক সহ ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান, জন্মদিন ও
পিকনিক পার্টি ইত্যাদি বন্ধ থাকবে। জুমার নামাজসহ প্রতি ওয়াক্ত নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লী অংশগ্রহণ করতে পারবেন। এ সময় পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া, সিভিলসার্জন ডাঃ এ বি এম আবু হানিফ, এডিসি মোঃ ইব্রাহীমসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত