প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২১, ২:৫৭ পি.এম
সিরাজগঞ্জে ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ: ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দিতে ট্রাক চাপায় আশরাফুল ইসলাম (৩৮) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর চারটার দিকে উপজেলার এ্যারিষ্টোক্রেট হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম উল্লাপাড়া উপজেলার আমডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের চান্দু শেখের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, ভোরে ভ্যান নিয়ে আশরাফুল ইসলাম পাঁচলিয়া থেকে
সিরাজগঞ্জ রোড়ে যাচ্ছিল। এ সময় ধোপাকান্দি এ্যারিষ্টোক্রেট হোটেলর সামনে পৌছালে ভ্যানের পিছনের চাকা ভেঙ্গে মহাসড়কে ছিটকে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি অঙ্গাতনামা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আশরাফুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.