প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২১, ৬:০১ পি.এম
হরিপুরে ১০০০ অসচ্ছল পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

মোঃহাসান আলী বালিয়াডাঙ্গী প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে ১০০০ অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ। সোমবার বিকালে (৭ জুন) উপজেলার জামুন উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে ছিল- চাল ,ডাল, চিনি , লবণ ও তৈল। জানা যায়, কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার এর উদ্যোগে বাংলাদেশে বসবাসরত ৮০০০০ অসচ্ছল পরিবার এবং এফ ডি এম এন (FDMN) রোহিঙ্গাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে। তারই অংশ হিসেবে হরিপুরে বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করে।
খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলার নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল করিম, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ মাঝারুল ইসলাম সুজন , কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার এর প্রতিনিধি ড. ত্বোহার নেতৃত্বে আব্দুল্লাহ খালেদ আল উসায়মি, মুহম্মাদ আহম্মেদ আদ জানাতি, হরিপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, বালিয়াডাঙ্গী জমিরিয়া মাদ্রাসার পরিচালক মুফতি শরিফুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও টেলিভিশন, অনলাইন, পিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.