
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ি সোমবার বিকেলে শহরের স্টেশন কলোনী এলাকার একটি পুকুরের পাশ থেকে বাবু হোসেন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। বাবু হোসেন সান্তাহার পৌর শহরের আমবাগান মহল্লার ফজলুর রহমানের ছেলে। সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, বিকেল পাঁচটার দিকে ওই এলাকার লোকজন এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার
করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বাবু চুরি-ডাকাতিসহ নানা অপরাধের সাথে জড়িত। পুলিশ ও এলাকাবাসী জানায়, বাবু চুরি, ছিনতাই, নেশাসহ নানা অপরাধের সাথে জড়িত। নওগাঁ হাসপাতাল থেকে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ওয়াদুদ হোসেন বলেন, বাবু’র শরীরে আঘাতের আলামত পাওয়া যায়নি। কি ভাবে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ।