হোম » প্রধান সংবাদ » নাগরপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

নাগরপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

নাগরপুর প্রতিনিধিঃ “অনলাইনে খাজনা ভোগান্তি আর না, ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্য কে সামনে
রেখে টাঙ্গাইলের নাগরপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২১ পালিত হয়েছে। রবিবার (৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি অফিস কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  সিফাত-ই-জাহান উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা

সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া বেগম শিপ্রা প্রমুখ। এসময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই- জাহান বলেন, আগামী ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে। এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহব্বান জানান ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!