
সজীব আহমেদ রিমন, কুবি প্রতিনিধি: রাজধানীতে মোসরাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় আসামী বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর সহ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং মামলার বাদীর নিরাপত্তা
নিশ্চিতকরনের দাবীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে। হুসাইন মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় আজ রবিবার (৬ জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, এই মানববন্ধন শুধু মুনিয়া হত্যার বিচার নিশ্চিতকরনের জন্য। আমরা চাই রাষ্ট্রের সর্বোচ্চ আইন
ব্যবস্থায় মুনিয়া হত্যার বিচার নিশ্চিত করা হোক। একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে যদি মুনিয়া হত্যাকান্ডের বিচার না হয়। তাহলে সাধারণ মানুষের বিচার নিশ্চিত করার নিশ্চয়তা কতটুকু । দত্ত হলের সাধারণ সম্পাদক দীপ্ত এই মানববন্ধনের সাথে একতম পোষণ
করে বলেন, পরিকল্পিত এই মুনিয়া হত্যাকান্ডের সাথে জড়িত বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভিরের বিচারের দাবী জানাচ্ছি। এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের সুষ্ঠ বিচারের দাবী জানাচ্ছি।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন