
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুন) সকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আতাউল গণি আলোচনা সভা ও উদ্ভোদনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শহিদউল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন প্রমুখ। এসময় জেলা প্রশাসক ড. আতাউল গণি উদ্ভোদনী বক্তব্যে ভূমি সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন