
শেরপুরে যমুনা নদীতে এক জেলের জালে ধরা পড়ে ৪২ কেজি ওজনের একটি বাঘাইড়। এর দাম চাওয়া হচ্ছে ৫৮ হাজার টাকা। শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার সম্পদ প্লাজার সামনে শনিবার (৫ জুন) বেলা ১১টায় এই বিশাল আকৃতির বাঘাইড় দেখতে ভিড় জমান উৎসুক জনতা। এ সময় অনেক ক্রেতাকে দর-কষাকষি করতে দেখা গেছে। মাছ ব্যবসায়ী আকালু ব্যাপারী ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন ধরে জাল দিয়ে যমুনায় মাছ শিকার করি। কদিন থেকে জালে বড় মাছ ধরা পরছিল না। কিন্তু হঠাৎ শুক্রবার (৪ জুন) রাতে ৪২ কেজি ওজনের বাঘাইড় মাছটি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাঘাট পয়েন্টে ধরা পড়ে। মাছ ব্যবসায়ী
আকালু ব্যাপারীর সঙ্গে আসা আরেক ব্যবসায়ী চান মিয়া বলেন, নিজ এলাকায় অনেক বাঘাইড় বিক্রি করছি। তাই আজ নতুন অভিজ্ঞতা নিতে জামালপুরের পাশের জেলা শেরপুরে আসছি। মাছ কিনতে আসা ক্রেতা মুনসর আলী ঢাকা পোস্টকে বলেন, যমুনা নদীর মাছের প্রতি আমাদের সব সময় একটা আকর্ষণ থাকে। তবে বাঘাইড় মাছটির প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা চাওয়া হচ্ছে, যা একটু বেশি মনে হচ্ছে। আরেক ক্রেতা জহিরুল হক বলেন, যমুনার বাঘাইড় মাছ খুব সুস্বাদু। এখন বিক্রেতা ১ হাজার ৪০০ টাকা কেজি চাচ্ছেন। তাহলে ৪২ কেজি বাঘাইড়ের দাম পড়ছে ৫৮ হাজার টাকা। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। যদি কেউ অংশীদারে কেনেন, তাহলে শেয়ার করে কিনতে পারতাম।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান