প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২১, ১১:৪০ এ.এম
শরনখোলায় করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরনখোলায় করোনায় আক্রান্ত হয়ে মো.নুরুল ইসলাম হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ৫ জুন (শনিবার) ভোরে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। সে শরণখোলা উপজেলার ৩নং-রায়েন্দা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা মৃত.মোহাম্মদ হাওলাদারের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন খান জাগো প্রতিদিনকে বলেন, ওই বৃদ্ধা তার এলাকার বাসিন্দা।গত ১মে (সোমবার) তার শরীরে করোনার উপস্বর্গ দেখা দিলে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয় এবং শনিবার সকালে জানতে পারি তিনি মারা গেছেন।
অপরদিকে, শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্যের (আরএমও) ডা. মো. ফয়সাল আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, করোনা সংক্রমন এড়াতে সবাইকে আরো সচেতন হওয়া প্রয়োজন। পাশাপাশি সবাই মাস্ক পড়ার অনুরোধ করেন। শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, বিষয়টি আমি শুনেছি । তবে, করোনা মহামারী থেকে বাঁচতে সকল শ্রেনী- পেশার মানুষকে সচেতন থাকার জন্য আহবান করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.