
নাটোর প্রতিনিধি: আজ থেকে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ১৯ স্যাম্পল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় নাটোর সদও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহাবুব আলম, সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে ও জেলা পুলিশের সহযোতিায় নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই করোনার স্যাম্পল সংগ্রহ করার এই বুথ তৈরী করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপারলিটন কুমার সাহা বলেন, উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় করোনা সংক্রমন দ্রুতবৃদ্ধি পেয়েছে। তাই দ্রুত করেনোর স্যাম্পল সংগহের জন্য জেলা পুলিশের সহায়তায় এবং প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে এই বুথ তৈরী করা হয়েছে।