
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর দাগনভূঞার দক্ষিণ আলীপুর গ্রামের আল জামিয়াতুল ইসলামিয়া আবদুল ইবনে আব্বাস (র.) মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক সাঈদুর রহমানের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভিকটিমের মা খালেদা আক্তার বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা করেন। ভুক্তভোগী ও পুলিশের বরাত দিয়ে জানান, দক্ষিণ আলীপুর গ্রামের আল জামিয়াতুল ইসলামিয়া আবদুল ইবনে আব্বাস (র.) মাদ্রাসার শিক্ষক সাঈদুর দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসার আবাসিক ছাত্র খালিদ হাছানকে বলাৎকার করে আসছিল। গত ৬ মে মাদ্রাসা খুললে ছাত্রকে পাঠানোর জন্য পরিবার থেকে চাপ প্রয়োগ করলে বিষয়টি খুলে বলে ভিকটিম। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী