প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৫:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২১, ১০:০৮ পি.এম
১৩ই জুন থেকে সশরীরে পরিক্ষা নিবে কুবি

সজীব আহমেদ রিমন, কুবি প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে ১৩ই জুন থেকে সশরীরে পরিক্ষা নিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার (০৩ই জুন) বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দ্বায়িত্ব) অধ্যাপক ডঃ আবু তাহের। তিনি বলেন, ১৩ই জুন থেকে সশরীরে পরিক্ষা হবে। যে পরিক্ষাগুলোর রুটিন করা ছিলো সেগুলো অগ্রাধিকার পাবে। মিডর্টাম, ফাইনাল সশরীরে নেওয়া হবে। আর ক্লাসটেষ্ট, অ্যাসাইমেন্ট, ভাইবা এসব শিক্ষকরা চাইলে অনলাইনে নিতে পারবে।
প্রসঙ্গত, করোনা মহামারীর কারণে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরিক্ষা নেওয়া শুরু হলেও আবারও করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ২৩ ফেব্রয়ারী সব পরিক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সর্বশেষ, গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রালয়, ইইজিসি ও উপচার্যদের সাথে অনলাইন সভায় সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয় কৃর্তপক্ষ চাইলে একাডেমিক কাউন্সিলের সঙ্গে পরামর্শ করে সশরীরে এবং অনলাইনে পরিক্ষা নিতে পারবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.