
মেহেদী হাসান নাটোর প্রতিনিধি : নাটরে জেলা প্রশাসক কার্যালয়ে এর জেলা ত্রাণ ও দুর্যোগ ফান্ডে ১০ লক্ষ টাকা অনুদান দিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান যমুনা ব্যাংক। বৃহস্প্রতি বার ৩ জুন বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়। করোনা ভাইরাস (কোভিড-১৯) বৈশ্বিক মহামারী র্দুযোগে নাটোর জেলার কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ত্রাণ বিতরণের জন্য এই টাকা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। নাটোর জেলা প্রশাসনের
পক্ষ থেকে অনুদানের এই চেক গ্রহণ করেন জেলাপ্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ । অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নাটোর শাখার যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক মোঃ মিজনুর রহমান। এছাড়া ও সেখানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান এবং জেলা ত্রাণ ও দুর্যোগ অফিসার সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।