
তাসনীমুল হাসান মুবিন, ত্রিশাল (ময়মনসিংহ)প্রতিনিধিঃজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১৩ জুন থেকে শুরু হচ্ছে।আর বাকী একাডেমিক পরীক্ষার জন্য স্ব স্ব বিভাগের একতিয়ার।
আজ ০২ জুন বুধবার সকাল ১২ টায় বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত হয়।
এসময় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান সহ একাডেমিক কাউন্সিল এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ একাডেমিক কাউন্সিল নিম্নক্ত সিদ্ধান্ত নেয়;
১. ১৩ তারিখ থেকে স্থগিত হওয়া পরীক্ষা শুরু। ২০ তারিখ থেকে অন্যান্য পরীক্ষা শুরু।
২. সরাসরি পরীক্ষা হবে, তবে একাডেমিক কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
৩. পরীক্ষার রুটিন পরীক্ষা নিয়ন্ত্রক এবং বিভাগের সমন্বয়ে করতে হবে।
৪. ছয়টি অনুষদে একদিনে ছয়টির বেশি পরীক্ষা হবেনা।
৫. একদিনে একটি ব্যাচের পরীক্ষা হবে।
৬. মডারেশন, খাতা দেখা, উপস্থিতি, ক্লাস টেস্ট সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভাগ নিজেদের মত করে সিদ্ধান্ত নিবেন।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী