প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২১, ৪:৪৪ পি.এম
জমিজমা সংক্রান্ত বিরোধ: হাবিপ্রবি শিক্ষার্থীর বাবাকে খুনের অভিযোগ

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৫ তম ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী আব্দুল আজিজের বাবা মোঃ ইয়াকুব আলীকে (৫১) খুনের অভিযোগ উঠেছে। বুধবার (২রা জুন) সকালে বাড়ির উঠোনে নিহত ইয়াকুব আলীর লাশ আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। নিহত ইয়াকুব আলীর বাসা দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার উত্তর পলাশবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
ঘটনার পর থেকে নিহত ব্যক্তির বড় ভাইসহ বেশ-কয়েকজন পলাতক রয়েছে। এই ঘটনায় নিহতের ছেলে আব্দুল আজিজ বলেন, কিছুদিন থেকেই জমিজমা সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ চলছিলো আমাদের। এই বিরোধের জেরে গত ২৮শে মে প্রতিপক্ষের ৫-৬ জন মা'কে বাড়িতে একা পেয়ে কুপিয়ে যখম করে। আমার মা এখনো হাসপাতালে রয়েছে। এই ঘটনায় দিনাজপুর চিরিরবন্দর থানায় আমরা একটি মামলা দায়ের করি। মামলা দায়েরের পর থেকেই তারা আমাদের খুনের হুমকি দিয়ে আসছিলো। আমি
বিশ্ববিদ্যালয়ে এবং মা হাসপাতালে থাকায় বাবা একাই বাসায় ছিলো। এই সুযোগেই বাবাকে হত্যা করে খুনীরা। খুনের পর বাবার লাশ বাড়ির উঠোনে গাছের সাথে ঝুলিয়ে দেয়,যেনো এটাকে আত্মহত্যা বলে সন্দেহ হয়। এ ব্যাপারে দিনাজপুর চিরিরবন্দর থানার ওসি সুব্রত জানান , আমরা লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। অভিযুক্ত আসামীরা এখনো পলাতক রয়েছে। আমরা তাদের খোঁজার চেষ্টা করছি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.