
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: দর্শনা অফিসঃ দর্শনা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ লিটার বাংলা মদসহ ১ জন কে গ্রেফতার করেছে।জানাগেছে গতকাল মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহাবব্বুর রহমান কাজলের নেতৃত্বে এস আই মাজহারুল ইসলাম এ এস আই মারুফুল ইসলাম ও এ এস আই ইদ্রিস আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় শ্যামপুর গ্রামে।এ সময় পুলিশ দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের মল্লিক পাড়ার নৃর ইসলামের ছেলে আশানুল হক (৪২) কে তার বসত বাড়ির ঘরের ভিতর থেকে ৫ লিটার বাংলামদ সহ তাকে গ্রেফতার করে।এ ঘটনায় এস আই মাজহারুল ইসলাম বাদি হয়ে মাদক আইনে মামলাসহ কোট হাজতে প্রেরন করে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক