প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২১, ৪:৩৭ পি.এম
হাতীবান্ধায় জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ এক ইউপি সদস্যের বিরুদ্ধে

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় নিজ নামীয় ভোগ দখলীয় জমির সবজি ক্ষেত ও কলা গাছ কেটে নষ্ট করে জোরপূর্বক দখল করার অভিযোগ তুলে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাদ্রাসা শিক্ষক আবেদ আলী। প্রাপ্ত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম সারডুবি এলাকার আ: কাদের এর ছেলে মাদ্রাসা শিক্ষক আবেদ আলী তার বাবা আ: কাদের এর কাছ থেকে ৫৯ শতক জমি ক্রয় করে এবং সাব কবলা ও হেবা দলিল নিয়ে ভোগদখল করে আসিতেছিল। কিন্তু বিআরএস রেকর্ডে ইউপি সদস্য আহাদ
আলী’র নামে ৩০শতক জমি অন্তর ভুক্ত হয়। পরবর্তিতে ইউপি সদস্য আহাদ আলী বিআরএস রেকর্ড মুলে উক্ত গত ৯মে/২১ তারিখে জোরপূর্বক দখল করতে যায় এবং জমিতে থাকা সবজী ক্ষেত ও অশংখ্য কলা গাছ কেটে নষ্ট করে যার আনুমানিক মুল্য ৫০হাজার টাকা। এসময় শিক্ষক আবেদ আলী ও তার স্ত্রী বাধা দিতে গেলে ইউপি সদস্য আহাদ আলী গং চড়াও হয়ে আবেদ আলী’র উপর হামলা চালায়। এবং মারপিট,খুন জখম সহ মামলা দিয়ে হয়রানী করবে বলে হুমকী প্রদান করে। হামলায় উক্ত শিক্ষক আবেদ আলী দম্পতি
আহত হলে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। এ সুযোগে ইউপি সদস্য আহাদ আলী গং উক্ত জমিতে সুপারি গাছ রোপন করেন। স্থানীয় ভাবে অনেক চেষ্টা করে আপোষ না হওয়ায় আবেদ আলী নিরুপায় হয়ে ৯ জনের নাম উল্যেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন। এ বিষয়ে ভুক্তভোগী আবেদ আলী বলেন, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য আহাদ আলীর সাথে উক্ত জমি নিয়ে বিরোধ থাকায় গত ০৩/০৩/২১ ইং তারিখে পুলিশ সুপার লালমনিরহাট বরাবর বাড়ী ঘর জীবন জীবিকা ও নিরাপত্তা চেয়ে
লিখিত আবেদন করেন। তারপর গত ০৯/০৫/২১ইং তারিখে উক্ত হামলার ঘটনাটি ঘটে। এবিষয়ে ইউপি সদস্য আহাদ আলী এ প্রতিবেদককে বলেন, আমার নিজের জমিতে আমি গাছ রোপন করেছি,অন্যর জমি দখল করিনাই। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা হাতীবান্ধা থানার এসআই বজলুল হক বলেন, স্থানীয়ভাবে আপোষ করার জন্য চেষ্টা করছে অত্র ইউপি চেয়ারম্যান তাই মামলা নথিভুক্ত করা হয়নি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.