
নাটোর প্রতিনিধি : নাটোর শহরের মসজিদ মার্কেট ও নিচাবাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করায় ৮জনকে ২ হাজার এক’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বেলা ১১ টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান এই জরিমানা করেন। নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ জানান, স্ধসঢ়;ভাস্থ্য বিধি অনুসরন সামাজকি দুরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহারের জন্য এই অভিযানা অব্যাহত থাকবে।