
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার জেলার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়ার ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ডিবি পুলিশের টিম মাদকবিরোধী অভিযানে ৬০,বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ডিবি পুলিশ । বগুড়া ডিবি পুলিশের একটি টিম ৩১-শে মে (সোমবার) সন্ধ্যা ৭ টার সময় বগুড়া জেলার শাজাহানপুর
উপজেলার জাহাঙ্গীরাবাদ সেনানিবাস এর মেইন গেটের উত্তর পার্শ্বে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের নিকটে জনৈক কামাল রেশন ষ্টোরের সামনের ফাঁকা জায়গা হতে ৬০,বোতল ফেন্সিডিলসহ মোছাঃ নাছিমা বেগম (৪১), পিতা-মৃত রফিক মন্ডল, সাং-উছনা পশ্চিমপাড়া ও মোছাঃ রেহেনা বেগম (৩০), স্বামী-মৃত হেলাল উদ্দীন, পিতা- মোঃ রহমান মাছুয়া,সাং-নগরগাছি পূর্বপাড়া, উভয় থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া শাজাহানপুর থানায় মামলা রজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে ।