হোম » প্রধান সংবাদ » বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২১ এর চ্যাম্পিয়ন কেন্দুয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২১ এর চ্যাম্পিয়ন কেন্দুয়া

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২১ এর ফাইনাল ফুটবল খেলা সোমবার জামালপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।  ফুটবল খেলায় অংশগ্রহণ করে শরিফপুর ইউনিয়ন ও কেন্দুয়া ইউনিয়ন। উক্ত খেলায় ১-০ গোলে শরিফপুরকে হারিয়ে কেন্দুয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে। খেলায় উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিয়ান।  এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার, শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান শেখ মাহবুবুর রহমান মঞ্জু।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!