প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২১, ১:৪৬ পি.এম
শেরপুরে জেলা ছাত্রদল সভাপতি শওকত সহ ছয় নেতা কর্মী গ্রেফতার

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলা ছাত্র দল কতৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর ৪০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৩১ মে বিকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় শেরপুরে নাশকতার সন্দেহে ছাত্রদল ও যুবদলের ৬ নেতাকর্মী গ্রেফতার শেরপুরে নাশকতার সন্দেহে ছাত্রদল ও যুবদলের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ৩১ মে সোমবার সন্ধ্যা ৭ টায় শহরের গৃর্দানারায়নপুরস্থ জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের বাসভবনের সামনে থেকে
তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, (৩০), পিতা- দেলোয়ার হোসেন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম বাবু (২৭) পিতা- মঞ্জুরুল ইসলাম, মোঃ মেহেদী হাসান (২৫) পিতা- মিজানুর রহমান, মোঃ শিমুল মিয়া (২৩) পিতা- বিল্লাল হোসেন, মোঃ পাপন মিয়া (২৪) পিতা- মোতালেব, মোঃ সাহরিয়ার (২০) পিতা- সেলিম মিয়া। এব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, আটককৃতদের ফৌজদারি বিধিমালা (৫৪ ধারায়) বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.