
মিজানুর রহমানঃ স্ব-ইচ্ছায় করলে রক্তদান, বাঁচতে পারে মুমূর্ষু রোগীর প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় সেচ্ছাসেবী সামাজিক ও বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠান ‘হেল্প’র কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত রবিবার (৩০ মে) সন্ধ্যায় ‘হেল্প’ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আনোয়ারুল হক এ কমিটি ঘোষণা করেন। এ সময় ‘হেল্প’ এর কার্যনির্বাহী কমিটিতে ফরহাদ শাহ সভাপতি ও শাকিলুজ্জামান শাকিলকে সাধারণ সম্পাদক করে ১বছর মেয়াদি ৫১ সদস্যর একটি পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ সময় বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠান ‘হেল্প’ এর উপদেষ্টা নাজমুল কায়েস হিরু, প্রতিষ্ঠাতা হাফিজার রহমান রন্জু, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রিন্সসহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী