প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৯:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২১, ৫:৫৩ পি.এম
দাগনভূঞায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ বালক (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট ২০২১ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০ মে) সকালে স্থানীয় আতাতুর্ক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টের
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, পৌর মেয়র ওমর ফারুক খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাষ্টার আবদুর রাজ্জাকসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.