প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ১২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২১, ২:২৪ পি.এম
বগুড়ায় বিরিয়ানির দোকান থেকে দুই ইয়াবা বিক্রেতা গ্রেফতার !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শহরে বিরিয়ানি খাওয়ার ফাঁকে ইয়াবা বিক্রির চেষ্টাকালে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯-শে মে) রাত্রি সাড়ে ৮ টার দিকে শহরের পৌর পার্ক সড়কে একটি বিরিয়ানির দোকান থেকে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছে পুলিশ ৩০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতাররা হলেন মো. ইমরান হোসেন রিংকু (২৫) এবং মো. সজিব হোসেন (২৩)। দু'জনেই বগুড়ার শাজাহানপুর উপজেলার বয়রাদীঘি গ্রামের বাসিন্দা।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, শাজাহানপুর থেকে দুজন এসে ইয়াবা বিক্রি করবে এমন গোপন সংবাদ ছিল। এর ভিত্তিতে ওই বিরিয়ানির দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রিংকু ও সজিব গ্রেফতার হয়। এ সময় তাদের কাছে থেকে ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। এসআই জাকির জানান, গ্রেফতার দুজনেও স্বীকার করেছেন যে তারা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে বগুড়া শহরে আসেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, পৌরপার্ক থেকে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.