প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৬:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২১, ৪:১৭ পি.এম
বগুড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব -১৭ এর ২য় দিনের খেলার উদ্বোধন !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০মে) দুপুরে নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট এর ২য় দিনের খেলা উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম
মাহবুব মোরশেদ, গোকুল ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ, নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার, ইউপি সদস্য ইমদাদুল হক দুলাল, প্রভাষক জাকারিয়া পারভেজ, এরুলিয়া ইউপি সদস্য রুহুল আমিন, শফিউল আলম নিটুসহ ইউপি সদস্যবৃন্দ। উক্ত উদ্বোধনী ম্যাচে গোকুল ইউনিয়ন পরিষদ বনাম এরুলিয়া
ইউনিয়ন পরিষদ অংশ গ্রহন করে। এতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গোকুল ইউনিয়ন এরুলিয়া ইউনিয়নকে ট্রাইবেকারে ৪-২ গোলে পরাজিত করে। খেলা পরিচালনা করেন শফিউল আলম নিটু, প্রভাষক জাকারিয়া পারভেজ, ডাক্তার এস এম সাইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবু তাহের সোহাগ।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.