প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৩:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২১, ১:১৯ পি.এম
আজ থেকে কঠোর অবস্থানে নাটোরের প্রশাসন

মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: আজ সকাল থেকে নাটোর শহরে চলাচলকারি গাড়ি এবং যনমানুষের প্রতি স্বাস্থ্যবিধি মানাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন জেলা প্রশাসন। নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, ‘ আজ সকাল থেকে জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরো জানান, নাটোরের পার্শ্ববর্তী জেলাগুলোর সংক্রমণের হার অত্যন্ত বেশি।
বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার পরিস্থিতি ভয়াবহ তাই ঐ সমস্ত জেলার মানুষ যেন নাটোরে না আসতে পারে এবং নাটোরের মানুষ যেন পার্শ্ববর্তী কোন জেলায় না যায় সেই ব্যাপারে নজরদারি রাখা হবে। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কোনো নাগরিককে না আসার জন্য অনুরোধ জানান তিনি’। জেলা প্রশাসক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে, প্রিয় নাটোরবাসীন উদ্দেশ্যে লিখেছেন- “স্বাস্থ্যবিধি মেনে চলি, করোনা থেকে মুক্ত থাকি।”
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.