
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ: চেক জালিয়াতি, সাজা ও জিআরসহ ৫টি মামলার পলাতক আসামী এ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ওরফে কর্ণেলকে কুষ্টিয়া জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিভিন্ন লোকজনের কাছ থেকে চেক ও চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩০ মে) সকালে এতথ্য নিশ্চিত করেছেন চৌহালী থানার ওসি রফিকুল ইসলাম। গ্রেফতারকৃত হুমায়ুন কবির ওরফে কর্ণেল উপজেলার মিটয়ানী গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, হুমায়ুন কবির কর্ণেল এর বিরুদ্ধে চেক জালিয়াতি, সাজা ও জিআর মামলা হওয়ায় দীর্ঘদিন পলাতক ছিলেন। এসব মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ মে) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বড়ুঘান্দিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু