হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় নদীর মধ্যে ইউপি সদস্যের বাড়ি নির্মাণ

উল্লাপাড়ায় নদীর মধ্যে ইউপি সদস্যের বাড়ি নির্মাণ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়ার জঁপজপিয়া নদীর ঢালে খাস জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছেন পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আলী। উল্লাপাড়া-ধামাইকান্দি আঞ্চলিক সড়কের পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বামনঘিয়ালা গ্রামে জঁপজপিয়া সড়ক সেতুর পাশে এই অবৈধ নিমার্ণ কাজ করা হচ্ছে। কাজটি শুরু করেন মোহাম্মদ আলী ৩ বছর আগে। স্থানীয়দের বাঁধার মুখে বার বার একাজ বন্ধ থাকলেও কয়েকদিন আগে আবারো তিনি শুরু করেছেন বিল্ডিং নিমার্ণ কাজ। এই সদস্যের দাবি ওই জায়গাটি তার নিজের ক্রয়কৃত সম্পত্তি। বামনঘিয়ালা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, জঁপজপিয়া সড়ক সেতুর পাশে বাড়ি নিমার্ণের

স্থানটি তারা গোসল করার ঘাট হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন। অথচ প্রভাবশালী ইউপি সদস্য মোহাম্মদ আলী ওই জায়গাটি তার নিজের কেনা সম্পত্তি দাবি করে সেখানে পাকা ভবন নিমার্ণ করছেন। ভবন নিমার্ণের জায়গাটুকু নদীর ঢালে অবস্থিত এবং এটি খাস সম্পত্তি হিসেবে গ্রামবাসী দীর্ঘদিন ধরে জেনে এসেছেন। তারা বার বার বাঁধা দিলেও শেষ পর্যন্ত মোহাম্মদ আলী তা শোনেননি। তিনি জোর করে ওই স্থানে তার বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন। মোহাম্মদ আলী প্রভাবশালী হওয়ায় গ্রামের লোকজন এই

ভবন নিমার্ণ বন্ধ করতে পারছেন না। স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, তাদের পূর্ব পুরুষদের থেকে শুরু করে আজ পর্যন্ত মোহাম্মদ আলীথর বাড়ি নিমার্ণের স্থানটি এই গ্রামের বাসিন্দাদের গোসলের ঘাট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বষার্র দিনে এই ঘাটে গ্রামের লোকজন নৌকা ভিড়িয়ে যাতায়াত করে থাকেন। অথচ সেখানে ভবন নির্মাণ করায় তাদের এই ঘাটটি বন্ধ হয়ে গেল। এ

ব্যাপারে উক্ত ইউপি সদস্য মোহাম্মদ আলীথর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ভবন নিমার্ণের স্থানটি তিনি ক্রয় করেছেন। আর সেই সূত্রে এখানে পাকা ভবন নিমার্ণ কাজ শুরু করেছেন। এই ভবন নির্মাণ কাজ বাঁধা দেওয়ার কোন এখতিয়ার নেই গ্রামবাসীর। এ বিষয়ে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, বিষয়টি তিনি অবহিত হয়েছেন। অবিলম্বে যথাযথ তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!