প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২১, ৭:৫৬ পি.এম
কালিহাতীতে প্রভাষক রুহুল আমিন রনি হেরোইনসহ গ্রেফতার!

মোঃ মমিন হোসেন, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক রহুল আমিন রনি (৩৪) কে হেরোইন সহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২৮ মে শুক্রবার বিকেলে উপজেলার মগড়া স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, মগড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সন্দেহজনকভাবে একটি সিএনজি থামিয়ে তল্লাশি করে। পরে এক পর্যায়ে দেড়গ্রাম হেরোইনসহ রহুল আমিন রনিকে তারা গ্রেফতার করেন। এ বিষয়ে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ ২৯ মে শনিবার তাকে টাঙ্গাইলের আদালতে পাঠানো হয় ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.