প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২১, ৮:৩৩ পি.এম
ভৈরবে বিদ্যুৎ পৃষ্ঠে শ্রমিকের মৃত্যু

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সজিব (২৭) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। নিহত সজীব বঙ্গবন্ধু স্মরণী রোডের মজিবুর রহমানের রি-রোলিং মিলের শ্রমিক। সে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানাধিন নোয়াপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে বলে জানা যায়। আজ ২৮ মে শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে।
ঘটনা ও এলাকাসূত্রে জানা যায়, আম গাছ থেকে রড দিয়ে পাকা আম পাড়তে গিয়ে ঘটনাটি ঘটে। নিহত সজিব রাতভর মিলে ডিউটি শেষ করে ভোর ৬টার সময় মিলের নিকটস্থ একটি আম গাছ থেকে লোহার রড দিয়ে আম পাড়তে যায়। এ সময় বিদ্যুতের তারের সাথে লোহার রডটির সংস্পর্ষ হলে সজিব বিদ্যুৎতায়িত হয়ে গাছেই মৃত্যু বরণ করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে গাছ থেকে সজিবের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.