প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২১, ৮:২৮ পি.এম
ঠাকুরগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত। ঠাকুরগাঁও সদরের গোবিন্দ নগর মুন্সিরহাট এলাকায় সোমবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় নজরুল ইসলাম সরকার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে ।নিহত নজরুল ইসলাম, দিনাজপুর সদরের গোলাপবাগ এলাকার মৃত জহির উদ্দিন সরকারের ছেলে । প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তা পারাপারের সময় ঠাকুরগাঁও রোড হতে ছেরে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে পড়লে তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়, এ সময়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.