প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১০:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২১, ৭:৫৪ পি.এম
বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনঃ

মো:হাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৮০ লাখ টাকা ব্যায়ে দোগাছি উচ্চ বিদ্যালয়ের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ১২ টার সময় ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ্ব মো. দবিরুল ইসলাম উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছী উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন।
ভিত্তি প্রস্তর ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জীর , উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মইনুল হক, দোগাছি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মমিনুল ইসলাম ভাষানী প্রমুখ ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.