প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২১, ৫:৪২ এ.এম
বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ট্রাক চাপায় আনন্দ পাহান (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর দুই আরোহী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে আদমদীঘি উপজেলার ডহরপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত আনন্দ পাহান (২০) আদমদীঘি উপজেলার ইছুবপুর গ্রামের কার্ত্তিক পাহানের ছেলে। জানা যায়, তিনজন মোটরসাইকেল যোগে উপজেলার ছাতিয়ান গ্রাম বাজার থেকে উপজেলা সদরে
যাচ্ছিলেন। পথিমধ্যে ডহরপুর নামক স্থানে মোটরসাইকেলটি একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে চালক ও আরোহী তিনজনই সড়কের ওপর পড়ে যান। সে সময় পেছনে থাকা ট্রাকটির চাপায় মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় সঞ্জয় পাল ও কার্তিক পাল নামে দু'জনকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, বৃষ্টির কারণে সড়ক ভেজা থাকায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এতে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.