প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২১, ৫:১৬ পি.এম
জামালপুর সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা
নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাখাওয়াত ইকরাম, উপজেলা প্রকৌশলী মো. রমজান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকারসহ ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সভায় আইনশৃঙ্খলার সমস্যা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পাশাপাশি এ সকল সমস্যা সমাধান করার জন্য কার্যকর ভূমিকা রাখার কথা জানান সদর থানা ওসি। এদিকে জামালপুর সদর উপজেলায় যেন আইনশৃঙ্খলার কোন অবনতি না ঘটে সে বিষয়ে দিকনির্দেশনা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.