প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২১, ৩:৫০ পি.এম
শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে অবস্থান কর্মসূচি পালন করছে হাবিপ্রবি শিক্ষার্থীরা

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ শিক্ষা-প্রতিষ্ঠানের চলমান ছুটি ১২ জুন পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অবস্থান কর্মসূচি পালন করছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার(২৭ মে) সকাল সাড়ে ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে এ ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। এসময় ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, গত ১ বছর ২ মাসের সময় ধরে বন্ধ রয়েছে
বিশ্ববিদ্যালয়। এতে করে আমাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পরেছে। আমরা আগে থেকেই পরীক্ষা নেয়ার বিষয়ে কথা বলে আসছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় অজুহাত দিয়ে আসছে। তাঁরা এখন পর্যন্ত কোনো প্রকার সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিতে পারেনি। আমরা শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তকে সম্মানের সাথে প্রত্যাখ্যান করছি। তাঁরা আরও জানান, একটু আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩০ মিনিট সময় নিয়েছে ভার্চুয়াল মিটিং করার জন্য। মিটিং করে তাঁরা যদি সুনির্দিষ্ট সিদ্ধান্ত না দিতে পারে তাহলে আমরা আমাদের ভবিষ্যতকে সুনির্দিষ্ট-সুন্দর করার জন্য রাস্তা অবরোধসহ কঠোর আন্দোলনে যাবো।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.