প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২১, ৩:৫০ পি.এম
ভৈরবে ব্রহ্মপুত্র নদে অবৈধ ঘের উচ্ছেদ অভিযান

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবের ব্রহ্মপুত্র নদে অবৈধ ঘের থাকায় নদীর স্বাভাবিক গতি বাধাসহ জেলেদের মাছ ধরতে সমস্যায় সম্মুখীন হয়ে থাকে। তাছাড়া উক্ত নদের নতুন ইজারা ডাকা হয়েছে। কিন্তু পুরাতন ইজাদারের প্রভাবে নতুন ইজারাদারের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা'র' নেতৃত্বে ভৈরব নৌ পুলিশ ইউনিটের সহযোগিতায় অবৈধ ঘের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ব্রহ্মপুত্র নদের প্রায় ৫টি ঘের আপসারণ করে ঘেরে থাকা বাঁশগুলোও জব্দ করে ভৈরব নৌ পুলিশ ইউনিট। অভিযানের সময় কালিকাপ্রসাদ মৎস জীবি সমবায় সমিতির সভাপতি (নতুন ইজাদার) বাচ্চু মিয়া বলেন, আমার সংগঠনের মাধ্যমে আমার নামে এই নদের ইজারা পেয়েছি কিন্তু পূর্ববর্তী ইজারাদারের অবৈধ দাপটের কারনে এক মাস পার হয়ে গেলেও আমি দখলে যেতে পারছি না। আজকে প্রশাসনের মাধ্যমে আমাকে দখল বুঝিয়ে দেওয়া হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা যায়, এক ধরনের মাছের ঘের যা তিনদিকে বাঁশ পুঁতে, ডালপালা ফেলে, কচুরিপানা আটকে তৈরি করা হয়। ঘের এবং নদীর মাছ জায়গাটিকে অভয়ারণ্য মনে করে মাছ ঘেরে আশ্রায় নেয়। যেখানে সাধারণ জেলেদের মাছ ধরার কোন অধিকার থাকে না আর আইনত এধরনের ঘের অবৈধ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা বলেন, ব্রহ্মপুত্র নদের যে টুকু সরকারী ভাবে ইজারা দেয়া হয়েছে তাতে কিছু অসাধু মৎস ব্যবসায়ী অবৈধ ভাবে বাঁশ ও কচুরীপনার মাধ্যমে ঘের তৈরী করে দখল করে রেখেছে। এতে করে নৌযান চলাচলে বিঘ্নিত হচ্ছিল এবং যারা প্রকৃত মৎস জীবি তাদেরও মাছ ধরতে সমস্যা হচ্ছিল। এজন্য ভৈরব নৌ পুলিশ ইউনিটের সহযোগিতায় সকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.