
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ ২৭-শে মে (বৃহস্পতিবার) বেলা ১২ টায় বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় হযরত শাহ সুলতান বলখী মাহীসওয়ার (রহ.) এর মাজার পরিদর্শন ও জিয়ারত করেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এসময় উপস্থিত ছিলেন তাহার সহধর্মীনি মিসেস নাফিজা রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা,বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সিরাজুল ইসলাম, মহাস্থান মাজার মসজিদ
কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহেদুর রহমান, ওবায়দুর রহমান,এনামুল হক,রানা মিয়া,আলতাফ হোসেন,মিনহাজ্ব হোসেন, আব্দুল ওয়াহাব সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যগণ। এর আগে বিচারপতি ও তার সফরসঙ্গীগণ মহাস্থান যাদুঘর ও গোকুল বেহুলা বাসর ঘর(মেধ) প্রত্নতাত্ত্বিক এলাকার বিভিন্ন প্রত্ন নিদর্শন পরিদর্শন করেন। এর আগে মহাস্থান মাযার মসজিদের পক্ষ থেকে তাহাকে প্রশাসনিক কর্মকর্তা জাহেদুর রহমান ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান