প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২১, ৩:৩১ পি.এম
পাবনার গৌরব অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলামের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান হিসেবে যোগদান

রাউজ আলী,পাবনা জেলা প্রতিনিধি: ডিআইজি, বরিশাল রেঞ্জ পদে দীর্ঘ ৩ বছর ৯ মাস অত্যন্ত সাফল্যময় কর্মকাল সম্পন্ন করে সদ্য পদোন্নতিপ্রাপ্ত মাননীয় অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের নব অভিভাবক হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকায় যোগদান করেন৷ নব অভিভাবকের চৌকস নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর কার্যক্রম আরো গতিশীল ও বেগবান হবে বলে প্রত্যাশা করেন জাতীয় দৈনিক গনমানুষের আওয়াজ পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি মোঃ রাউজ আলী ৷
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.