
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে টাকার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আজিজুল হক (৪৫) নামের সুতা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজিজুল হক উপজেলার মঙ্গলপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে ওই গৃহবধু নিজেই বাদি হয়ে এই মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আজিজুল হক পলাতক রয়েছে। মামলা সুত্রে জানা যায়, উপজেলার মঙ্গলপুর গ্রামের সুতা ব্যবসায়ী আজিজুল হক ওই গৃহবধুকে বিভিন্ন সময়
কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১৭ মে সোমবার দুপুরে আজিজুল হক উল্লেখিত গৃহবধুর মা‘কে খুঁজতে তার বাবার বাড়ি যায়। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আজিজুল হক ওই গৃহবধুকে টাকার লোভ দেখিয়ে একটি ঘরে নিয়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকারে স্বামীসহ প্রতিবেশিরা গৃহবধুকে উদ্ধার করে। এসময় আজিজুল হক পালিয়ে যান। বিষয়টি একটি মহল ধামাচাপা দেয়ার চেষ্টা করে কালক্ষেপণ করায় মামলাটি দায়ের করতে বিলম্ব হয় বলে ভিকটিমের স্বামী জানান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী গ্রেফতারে তৎপরতা চলছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান