প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২১, ৬:৩৭ পি.এম
রৌমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ১

ইউনুছ রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৪০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহবুবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১০ টার দিকে রৌমারী বাজারের ভোলা মোড় নামক স্থান থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক মাহবুবুর রহমান (৪৮) উপজেলার সদর ইউনিয়নের নতুন বন্দর এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেনর নেতৃত্বে পুলিশের একটি দল রৌমারী সদর বাজারের
ভোলা মোড় নামক এলাকায় অভিযান চালান। এসময় বাজারের ভোলা মোড়ে অবস্থিত তোরাব আলীর দোকানের সামন থেকে মাহবুবুর রহমান নামের এক ব্যক্তির দেহ তল্লাশী করে ৪০০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.