প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২১, ৪:৩২ পি.এম
বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৎস্য ব্যবসায়ী নিহত !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় মিম সরকার (২৬) নামের এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার বাবা মোফাজ্জল হোসেন। বুধবার (২৬ মে) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু উপজেলার শেখাহার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মিম সরকার কাহালু উপজেলার কাউরা গ্রামের বাসিন্দা।
জানা যায়, মিম সরকার তার বাবাকে মোটরসাইকেল নিয়ে পার্শ্ব রাস্তা থেকে আঞ্চলিক মহাসড়কে ওঠার সময় বগুড়া থেকে নওগাঁ গামী একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মিম সরকার মারা যান এবং গুরুতর আহত হন তার বাবা মোফাজ্জল হোসেন। এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পরপরই নওগাঁ ট্রাভেলস নামের বাসটি আটক করা হয়েছে। বাসের চালক হেলপার পালিয়ে গেছে আটক করা সম্ভব হয়নি।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.